‎লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তাররা হলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু, রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সহোদর যুবলীগ নেতা শামিম হোসেন লিটন, চরপাতা ইউনিয়নের ইমন এবং উওর চরআবাবিল ইউনিয়নের বিল্লাল।‎পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‎“সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”‎ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!

যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে অনেক পরিবার সর্বশান্ত হচ্ছেন। গত Read more

পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ
পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ Read more

মেঘনায় নৌপথে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার
মেঘনায় নৌপথে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে এ তথ্য জানান। Read more

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন