ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এর আগে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।জানা গেছে, শনিবার দিবাগত রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নৌ দূর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।এদিকে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলত‌দিয়া ঘাট প্রান্তে সড়কে সি‌রিয়ালে আটকা পড়ে‌ বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।বিআইডব্লিউটিসি-র দৌলত‌দিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১১টা ২০মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে Read more

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি
অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা Read more

মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব (মুসলিম ইনস্টিটিউট) ও মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে Read more

গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড Read more

ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার
ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কার্ডের ভাগ না পেয়ে  এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ Read more

দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সাত বিভাগে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। রবিবার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন