রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অফিসের তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিবকে একযোগে বদলি
কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিবকে একযোগে বদলি

কাজে গতিশীলতা আনতে কিশোরগঞ্জে ৭৪ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার Read more

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে ৮ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহেদি হাসান (৩০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার Read more

হজে ৪৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি
হজে ৪৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৮৫টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন