যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে বৈঠক শেষে আলাস্কা থেকে ফিরে আসার আগেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। খবর আরবিসি-ইউক্রেনের।ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এসব হামলায় ব্যবহৃত হয়েছে অন্তত ৮৫টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকটি মধ্যে আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। আলোচনায় ইউক্রেন সংকট ও সম্ভাব্য যুদ্ধবিরতি প্রধান বিষয় ছিল। বৈঠকে ট্রাম্প কিছুটা নমনীয় ভঙ্গি দেখালেও, পুতিনের অবস্থান ছিল আগের মতোই অনড়।বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের সুমি, দোনেৎস্ক, চেরনিহিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলা চালায়। রাশিয়ার কুরস্ক, ওরিওল ও রোস্তভ অঞ্চল এবং ক্রিমিয়া থেকে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক, চেরনিহিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ফ্রন্টলাইন এলাকাগুলো লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। তবে হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি ইউক্রেনের। ইউক্রেন দাবি করছে, ছোড়া ৮৫টি ড্রোনের মধ্যে ৬১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। বাকিগুলো অন্তত ১২টি এলাকায় বিস্ফোরণ ঘটায়। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়া স্পষ্ট করে দিতে চাইছে, তারা কোনো ধরনের আন্তর্জাতিক চাপের তোয়াক্কা করছে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী Read more

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে সৌদি আরবে সফর করছেন ট্রাম্প। স্থানীয় Read more

নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২
নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৮/১০জন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন