গাজীপুরে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ।রবিবার (০৬ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মহানগরীর বাসন থানার তেলিপাড়া টিএন্ডটি (স্যাটেলাইট) এলাকায় হাজী ভবনের সামনের ফুটপাতের উপর ভারতীয় হুইস্কি নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ।এ বিষয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ এক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বড় গরুর হাটে মন্থরতা, বিপরীতে ছোট গরুতে ভিড়
চট্টগ্রামে বড় গরুর হাটে মন্থরতা, বিপরীতে ছোট গরুতে ভিড়

বৈরী আবহাওয়ার কিছুদিন কাটিয়ে চট্টগ্রাম নগরীর কোরবানির পশুর হাটগুলোতে ফিরেছে ক্রেতাদের সরব উপস্থিতি। ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। Read more

টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ, কলেজছাত্র নিখোঁজ
টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ, কলেজছাত্র নিখোঁজ

রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব Read more

ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ
ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে এক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে। তবে এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির Read more

দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা

বিজয় দিবসকে সামনে রেখে যশোরের গদখালীর ফুল চাষিরা মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন। চাহিদা বাড়ায় তারা আসন্ন ইংরেজি নববর্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন