ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।সূত্রগুলো জানিয়েছে, সেনাদের অভিযানের সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন।  এদিকে মার্কিন সূত্রটি বলেছেন, ডেল্টা ফোর্সের চালানো এ অভিযানে কোনো সেনা হতাহত হয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানের সময় কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও তাদের আঘাত গুরুতর নয়। এছাড়া একটি হেলিকপ্টার হামলার শিকার হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে, তারা জাহাজে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন— আমার বিশ্বাস তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।”সূত্র: সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালের বস্তায় শেখ হাসিনার নাম, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও
চালের বস্তায় শেখ হাসিনার নাম, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড
ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা Read more

হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ
হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের জনপ্রিয়তা! আইপিএলের অন্যতম Read more

নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি।শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা Read more

তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন