রাজধানীর পল্লবী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। কেউ আহত হননি বলে জানা গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।ওসি বলেন, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। তবে এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।ধারণা করা হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় Read more

সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩
সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩

সুদানের এল-ফাশের শহরের একটি মসজিদে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান
চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন Read more

ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পেতে রিট করলেন জুলিয়াস সিজার
ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পেতে রিট করলেন জুলিয়াস সিজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Read more

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য

মেডিকেল রিপ্রেজেনটেটিভের আধিপত্য আর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালালদের ও হাসপাতালটির সেবা খাতের অস্থায়ী চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দৌরাত্ম্যের মধ্যে দিয়ে চলছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন