ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে এফবিআইয়ের একটি দলও উপস্থিত ছিল। অভিযানেই প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়।সূত্র জানায়, মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে তাকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।আদালতে তার বিরুদ্ধে অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) দীর্ঘদিন ধরে মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রস্তুত করে আসছিল। সেই তদন্ত ও অভিযোগপত্রের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হতে পারে।এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক পোস্টে জানিয়েছেন, মাদুরোকে মার্কিন মাটিতে, মার্কিন কোর্টে মার্কিন বিচারের মুখোমুখি হতে হবে।এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং ‘দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে ছিল।হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন

দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত Read more

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

দেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে, Read more

কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক
কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক

পর্যটকদের টার্গেট করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজারের কটেজ জোনে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার Read more

দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬
দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় Read more

কুয়াকাটার লেম্বুরবন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, লোকসান প্রায় ৩৩ লাখ টাকা
কুয়াকাটার লেম্বুরবন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, লোকসান প্রায় ৩৩ লাখ টাকা

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রাতের আঁধারেই লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার (১৭ মার্চ) প্রথম Read more

নোবিপ্রবি দিবসে নোবিপ্রবিসাসের তথ্যবহুল স্টল
নোবিপ্রবি দিবসে নোবিপ্রবিসাসের তথ্যবহুল স্টল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রিসার্চ ফেয়ার উপলক্ষে জমকালো আয়োজনে অংশ নেয় নোবিপ্রবি সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন