ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ১৯০ টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব গাড়ি খন্দকার এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে রয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নাম উল্লেখযোগ্য। রবিবার (০৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এসব গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত খন্দকার এনায়েত উল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক ১ কোটি ৬৫ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগটি অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন বা মোটরযানসমূহের তথ্য পাওয়া যায়। অভিযুক্তরা এসব যানবাহন বা মোটরযানসমূহের মালিকানা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দ করার আদেশ দেয়া প্রয়োজন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট: ওমান
পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট: ওমান

নিজেদের পররাষ্ট্রনীতির ওপর আমেরিকা নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি।ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে ওই Read more

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বরজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) Read more

রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন, এক জনের মৃত্যু
রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন, এক জনের মৃত্যু

নীলফামারীতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসফিয়া (২৩) ও সুইটি (২০) নামে দুই বোন অগ্নিদগ্ধ হয়ে এক বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  
বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং Read more

ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার
ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানে অবস্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন