শৈশবের টানে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র। গতবছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে এক বছরের চুক্তিতে সান্তোসে পাড়ি জমান তিনি। এবার ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড ক্লাবটির সঙ্গে নিজের দ্বিতীয় অধ্যায় আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছেন। গণমাধ্যমগুলো বলছে, নতুন এক বছরের চুক্তিতে ইতোমধ্যেই সই করেছেন নেইমার।সান্তোসে যোগ দেওয়ার পর পুরো মৌসুমজুড়েই ফিটনেস ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। ইনজুরির কারণে মৌসুমের অধিকাংশ সময়ই মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান শীর্ষ লিগে সান্তোসের টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। শারীরিক সমস্যার মধ্যেও নিয়মিত মাঠে নামেন, অনেক ম্যাচে ব্যথা নিয়েই খেলতে দেখা গেছে তাকে। বিশেষ করে মৌসুমের শেষ দিকে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে অবনমন থেকে রক্ষা করতে বড় অবদান রাখেন এই ফরোয়ার্ড।নেইমারের নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার মার্কেটের অন্যতম নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোও।  এর আগে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আবার একসঙ্গে খেলার গুঞ্জন শোনা গেলেও আপাতত সেই আলোচনা থেমে গেছে। ফলে বার্সেলোনার পর আবার ‘এমএসএন’ ত্রয়ীকে একই দলে দেখার সম্ভাবনাও এখন অনেকটাই কম।এদিকে মৌসুম শেষে হাঁটুর সমস্যার কারণে সম্প্রতি আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে। সান্তোস জানিয়েছে, তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং পূর্ণ ফিটনেসে ফিরতে কাজ করছেন। আগামী বছরের বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য। ক্লাব সূত্রে জানানো হয়েছে, জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে।নেইমার কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি সান্তোস। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের মতে, সুস্থ হতে তার প্রায় এক মাস সময় লাগতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত Read more

৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে Read more

আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস
আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দেশের যুক্তরাষ্ট্রের Read more

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন

বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন