রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ১৬৪ জন।এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিজের অফিসিয়াল ফেসবুকে স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। তিনি লিখেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার আরও লিখেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।’সাকিব আরও লিখেন, ‘আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত
অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার Read more

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার Read more

তারাগঞ্জে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষক আলেপ উদ্দিন
তারাগঞ্জে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষক আলেপ উদ্দিন

কমলা বাগান করে সাফল্য পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের আলেপ উদ্দিন। প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে Read more

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় মানাসলু জয় Read more

সাত কলেজের ভর্তি পরীক্ষা শিগগিরই, থাকছে সেকেন্ড টাইম
সাত কলেজের ভর্তি পরীক্ষা শিগগিরই, থাকছে সেকেন্ড টাইম

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে Read more

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন