নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সামনে এক আপিল আবেদনকারীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন একজন স্বতন্ত্র সংসদ প্রার্থী।রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আবেদনে নির্বাচন কমিশন চত্বরে সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।আবেদনে বলা হয়, গণমাধ্যমের সুবাদে দেশবাসীর সঙ্গে আমি ও আমার পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন অবগত হয়েছি যে, ১৬ জানুয়ারি আপনার নির্বাচন সচিবালয় সম্মুখে এক আবেদনকারীকে কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে সবার সামনে আদিম যুগের মতো বর্বর কায়দায় কিল-ঘুষি-লাথি-থাপ্পড় মারেন।ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের সামনে যদি একজন আবেদনকারী এভাবে হামলার শিকার হন, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা কতটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, তা সহজেই অনুমেয়। রাজনৈতিক দলের মতো সংগঠিত কর্মী বাহিনী না থাকায় স্বতন্ত্র প্রার্থীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকেন বলেও তিনি উল্লেখ করেন।আবেদনে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনী সময়ে কোনো প্রার্থী যদি সন্ত্রাসী হামলার শিকার হন কিংবা প্রাণনাশের মতো ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার কার ওপর বর্তাবে। একই সঙ্গে ১৬ জানুয়ারির ওই ঘটনার পর এখনো দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরা হয়।তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ঘটে যাওয়া এ ঘটনা কমিশনের জন্য এক ধরনের পরীক্ষা। এই ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে।আবেদনের শেষাংশে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং আসন্ন জাতীয় নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে দৃঢ় অবস্থান দেখাতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐতিহ্যের ছায়ায় শিক্ষা: নাগরপুরের জমিদার বাড়ি এখন কলেজ
ঐতিহ্যের ছায়ায় শিক্ষা: নাগরপুরের জমিদার বাড়ি এখন কলেজ

“ঐতিহ্য যেখানে জ্ঞানচর্চার উৎস” এই স্লোগান যেন মূর্ত হয়ে উঠেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার প্রাচীন চৌধুরী জমিদার বাড়িকে ঘিরে। এক Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে Read more

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির
ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ Read more

যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া
যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া

বাংলাদেশসহ বেশ কয়েটি দেশের পর এবার পাকিস্তানের জেএফ–১৭ যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন