নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় নববর্ষের রাতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো হচ্ছে এবং ফানুস ওড়ানো হচ্ছে। রাত ১২টা বাজতেই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে।এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।নির্দেশনায় বলা হয়, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের জেরে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় Read more

অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী-পুরুষ আটক
অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী-পুরুষ আটক

গাজীপুরের সদর উপজেলার বাগেরবাজার এলাকায় পুষ্পদামে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪ জন যুবক ও ৫ জন যুবতীকে আটক করেছে Read more

ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন, Read more

৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

৬ ধরনের পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন