জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর-ফ্যাসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।’তিনি জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে।’বিএনপি, জামায়াতসহ সব ফাসিবাদবিরোধী দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।সাদিক কায়েম আরও বলেন, ‘বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। অথচ বিপ্লব-পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেই সুযোগ নিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী দেশের মাটি ও মানুষকে ভালোবেসে ‘বাংলাদেশপন্থি’ রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখা হবে আগামীর মূল লক্ষ্য।বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোট দিতে না পারার বিষয়টি উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’ একই সঙ্গে গত ১৬ বছরে ধ্বংস করে দেয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক

দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি Read more

গৌরনদীতে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা
গৌরনদীতে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী উপজেলার বিভিন্ন সড়কে এখন এক মারাত্মক ঝুঁকির নাম হয়ে উঠেছে বৈদ্যুতিক খুঁটি। যানবাহনের গতি কমে যাওয়ার পাশাপাশি Read more

ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি
ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের হারিয়ে যাওয়া ৫০ বছর পুরনো একটি খাল অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে। পৌর প্রশাসকের দৃঢ় হস্তক্ষেপে এই Read more

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম Read more

চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ
চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন