যশোরে সৌদি রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল পেয়াদাকে (৩৭) আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। যশোর ডিবি পুলিশের এসআই আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যশোর শহরের আখপট্টি রোড থেকে জনতা বিপুল পেয়াদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বিপুল পেয়াদা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের ইউনুস পেয়াদার ছেলে।ভুক্তভোগী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া হোসেন জানান, গত ১০ মে তিনজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তারা নিজেদের কাছে সৌদি রিয়াল আছে দাবি করে কম মূল্যে তা বিক্রির প্রস্তাব দেয়। ১ হাজার ২০০ সৌদি রিয়ালের বিপরীতে তারা পাঁচ লাখ টাকা দাবি করে। লাভের আশায় তিনি তাদের প্রস্তাবে রাজি হন।পরবর্তীতে ১২ মে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে শহরের খালদার রোডে যেতে বলা হয়। সেখানে গেলে তারা তাকে সৌদি রিয়াল দেখিয়ে জানায়, নগদ পাঁচ লাখ টাকা দিলে তিনি ১০ হাজার রিয়েল পাবেন। তাদের কথায় বিশ্বাস করে তিনি পাঁচ লাখ টাকা দেন। টাকা নেওয়ার পর আসামিরা দ্রুত তার হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।পরে ব্যাগটি খুলে তিনি দেখতে পান, ভেতরে কোনো টাকা নেই—শুধু কাগজপত্র রয়েছে।ঘটনার পর থেকেই তিনি প্রতারকদের খুঁজতে থাকেন। অবশেষে ৩০ ডিসেম্বর যশোর শহরের আখপট্টি রোডে বিপুল পেয়াদাকে চিনে ফেললে জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা Read more

অটোরিকশার দখলে সড়ক, চলাচলে ভোগান্তি
অটোরিকশার দখলে সড়ক, চলাচলে ভোগান্তি

বর্তমানে যাত্রীর চেয়ে সড়কে অটোরিকশার সংখ্যা অনেক বেশি। অটোরিকশার জন্য কেউ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন না। সড়কে দ্রুতগতিতে চলাচল করায় Read more

খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।রোববার (২১ Read more

কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ

গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি Read more

‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০
কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন