ফরিদপুরের পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে গিয়ে নিখোঁজের সাতদিন পর সুকানি আরিচ শেখের (৪৫) মরদেহের সন্ধান মিলেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আরিচ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মজিবর শেখের জ্যেষ্ঠ পুত্র। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় বালু বোঝাই বাল্কহেড থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন আরিচ। এরপর থেকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ উদ্ধার অভিযান চললেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ​মঙ্গলবার ভোরে দুর্ঘটনাস্থলের কাছেই মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এদিকে দুপুরের দিকে নিহতের মরদেহ তার নিজ গ্রাম আলফাডাঙ্গার টিকরপাড়ায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার আকাশ-বাতাস।​বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আরিচ শেখ একজন পরিশ্রমী মানুষ ছিলেন। আজ (মঙ্গলবার) আসর নামাজ শেষে স্থানীয় ইউসুফের বাগ গোরস্থান মাদ্রাসায় জানাজা সম্পন্ন হয়েছে। পরে মাদ্রাসার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’​সাতদিন ধরে নিখোঁজ থাকার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে আসায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা ফেরত পেল মালিকেরা
হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা ফেরত পেল মালিকেরা

নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

x
x

Hacked by CoupDeGrace

আজও ১০০ প্রাণ ঝরল গাজায়
আজও ১০০ প্রাণ ঝরল গাজায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই Read more

উখিয়ায় সড়ক নিয়ে ২শ’ পরিবারের দীর্ঘশ্বাস
উখিয়ায় সড়ক নিয়ে ২শ’ পরিবারের দীর্ঘশ্বাস

কক্সবাজারের উখিয়ার জাফরপল্লান পাড়ার প্রায় ২শ' পরিবারের জীবন চলছে এক টুকরো সরু ও নাজুক পথের ওপর ভর করে। বর্ষা এলেই Read more

উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা
উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা

সরিষা ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন