গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে ‘মিয়া কসাই’ (৪০) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকার জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালায়। পরে ওই বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের কক্ষে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি।গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন মিয়া ঢাকা মহানগরীর হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত জালাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, এলাকায় তিনি ‘মিয়া কসাই’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং শাহজাহানপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।এ ঘটনায় গাছা থানায় পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৩২, তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫)। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, কনকনে শীতে কাবু জনজীবন
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, কনকনে শীতে কাবু জনজীবন

দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে Read more

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে গতকাল বাংলাদেশ সময় Read more

জয়পুরহাটে শিক্ষার্থীকে যৌন নির্যাতন মামলায় গ্রেপ্তার ১
জয়পুরহাটে শিক্ষার্থীকে যৌন নির্যাতন মামলায় গ্রেপ্তার ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। Read more

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী Read more

দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে মোসলেম প্রামানিক নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার Read more

নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

সংস্কার বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে না পারি তাহলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২ সালে যে সংবিধান বানিয়েছে তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন