স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।’এর আগে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের কারণে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। কেউ নির্বাচন স্থগিতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন, আবার কেউ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনা শেষে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করে।এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সক্রিয় নারী টানাবাজ চক্র
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সক্রিয় নারী টানাবাজ চক্র

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ঘিরে নারী টানাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের টার্গেট Read more

ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস Read more

ইথিওপিয়ায় গির্জায় কাঠামো ভেঙে নিহত ৩৬
ইথিওপিয়ায় গির্জায় কাঠামো ভেঙে নিহত ৩৬

ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই Read more

আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি Read more

মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন