গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করলেন এক শিক্ষক। শিক্ষকের এমন কান্ডে উপজেলাব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইছে। অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তি দাবি জানিয়েছে উপজেলার সচেতন মহল।জানাগেছে, গত মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১৭২নং খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানদা চাঁদ উপজেলা শিক্ষা অফিস থেকে ইংরেজি বিষয়ে চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তার অফিসের টেবিলে রাখে। এই প্রশ্ন দেখার কথা বলে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোষ্ট দেয়। এই পোষ্ট মূহুর্তের মধ্যে ভাইরাল হয়।উপজেলার কান্দি গ্রামের সমাজসেবক রফিকুল ইসলাম বলেন, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ প্রশ্নপত্র মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। এই প্রশ্নপত্র উপজেলাব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রশ্নপ্রত্রের মতো একটি গুরুপ্তপূর্ণ বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া তার মোটেও ঠিক হয়নি। আমরা তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়া অনুরোধ করছি।১৭২নং খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানদা চাঁদ বলেন, গত মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিস থেকে ইংরেজি বিষয়ে চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমার অফিসের টেবিলে রাখি। এই টেবিল থেকে প্রশ্নপত্র দেখার কথা বলে আমার অজান্তে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ প্রশ্নপত্র মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। অনেকে ফেসবুকে এই প্রশ্নপত্র দেখে আমাকে জানিয়েছে। আমি বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ বুধবার ইংরেজি বিষয়ে এই প্রশ্নপত্র দিয়ে চতুর্থ শ্রেণির পরীক্ষা নেওয়ার  কথা রয়েছে।১৭২নং খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ বলেন, মোবাইলে প্রশ্নেপত্রের ছবি তুলতে গিয়ে ভুলবসত এটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়ে যায়। বিষয়টি আমি জানার পরে ফেসবুক থেকে প্রশ্নপত্রটি ডিলেট করে দিয়েছি।উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মঈনুল হক বলেন, যদি কেই আইন বহির্ভূত কোন কর্মকান্ডে জড়িত হয় তার বিরুদ্দে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। উপজেলা প্রশাসন কোন ধরণের দূর্নীতিকে প্রশ্রয় দেয় না, দিবেও না। দোষীদের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে দিবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা

মরুর অঞ্চল পেরিয়ে সুস্বাদু কুনাফা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদে অতিথি Read more

ইরানে মোসাদের আরও ৫০ গুপ্তচর আটক
ইরানে মোসাদের আরও ৫০ গুপ্তচর আটক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি গুপ্তচরকে আটক করেছে Read more

গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা
গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার তাদের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ Read more

কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং Read more

বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন