শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ বিশেষ “ডেভিল হ্যান্ট” অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চড়ভাগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদার (৪৫)। তিনি চড়ভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত সিদ্দিকুর রহমান হাওলাদার এবং মাতা সালেহা বেগম।পুলিশ সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মিলন হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয় রয়েছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে এক Read more

নরসিংদীতে রেললাইনের পাশে মিলল প্রবাসী যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে রেললাইনের পাশে মিলল প্রবাসী যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর ঘোড়াশাল স্টেশনের অদূরে রেললাইনের পাশে মিলল প্রবাসী যুবকের খণ্ডিত মরদেহ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল Read more

ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান
ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুরে টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

নাটোরে ইমো হ্যাকিং ও প্রতারণা চক্রের তিন সদস্য আটক
নাটোরে ইমো হ্যাকিং ও প্রতারণা চক্রের তিন সদস্য আটক

লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তারনাটোরের লালপুরে ইমো হ্যাক করে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে Read more

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন