ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচশতাদিক, শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন।বিক্ষোভ মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর ‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করেন।ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি Read more

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ

আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম আকাশ হোসেন (২০)। এ ঘটনায় সোহান হোসেন (১৫) Read more

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

টানা ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে বিএনপি থেকে Read more

রাজধানীর মৌচাকে মসজিদের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মৌচাকে মসজিদের  আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে Read more

ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন