নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর ঘোড়াশাল স্টেশনের অদূরে রেললাইনের পাশে মিলল প্রবাসী যুবকের খণ্ডিত মরদেহ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল টানস্টেশন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম গণি মিয়া (৪২)। তিনি ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন বলে জানায় স্বজনরা। রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গণি মিয়া। পরে তার কোনো খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে অবহিত করা হয়। এদিকে আজ সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গণি মিয়ার গলা ও হাত খণ্ডিত মরদেহ শনাক্ত করেন। নিহতের পরিবারের অভিযোগ, তাকে কেউ হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখেছে।খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকালে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার
ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

ভারতের পানিবন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।’ খবর Read more

দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা
লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজ সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন