আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলীয় মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনে তার পক্ষে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গলাচিপা উপজেলা ফিডার রোডে বিএনপির বিশেষ বর্ধিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির, সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, মিজানুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীন প্রমুখ। এছাড়াও সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বক্তব্যে হাসান মামুনের পক্ষে আগামী নির্বাচনে কাজ করার কথা জানান। তারা একবাক্যে দাবি করেন হাসান মামুনকে ধানের শীষ প্রতীক দিতে হবে। অন্যথায় শত শত নেতাকর্মী দল থেকে পদত্যাগ করে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করাবেন।উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে হাসান মামুনের পক্ষে একাত্মতা ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন না পেলে তিনি নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং সে ক্ষেত্রে গণপদত্যাগের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন মুঠোফোনে বলেন, দশমিনা–গলাচিপা বিএনপির নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাদের সাথেই থাকবো। তারা যদি আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখতে চান, তবে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, গত ২৫ বছর ধরে আমি দশমিনা–গলাচিপার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগে গত ২২ ডিসেম্বর গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কার্যালয় থেকে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী করার দাবিতে দশমিনায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নূরের সঙ্গে সমঝোতা মানতে নারাজ বলে জানিয়েছেন তারা। শনিবার এক সভায় নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সে লক্ষ্যে নির্বাচনী আসনে সফরে এসেছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার

ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি Read more

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন