যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন নিখোঁজের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। গত ৩ দিনে তার খোঁজ না মেলায় রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শ’ শ’ নারী পুরুষ যশোর-বেনাপোল মহাসড়কে আগুন জ্বালিয়ে  অবরোধের পর বিক্ষোভ করে। পুলিশ-প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধরা বেলা ১২ টার দিকে অবরোধ তুলে নেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে রাসেলের সন্ধান না মিললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।  অবরোধ চলাকালীন বিক্ষুব্ধরা জানান, গত ২৫ ডিসেম্বর রাতে নিখোঁজ হন যুবদল নেতা রাসেল হোসেন। তিনি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর একজন সমর্থক। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। কিন্তু নিখোঁজের তিনদিনেও তার সন্ধান মেলেনি। কিন্তু প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে রাসেলের সন্ধান না মিললে ঝিকরগাছা উপজেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। এসময় ‘রাসেলকে ফিরে না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে, কখন ফিরবে রাসেল ভাই প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী বলেন, যুবদল নেতা রাসেল হোসেন নিখোঁজের ঘটনায় তার স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক অবরোধ করা হয়েছে। বিক্ষুব্ধ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছেন- ঘটনার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের তিনদিনেও তার সন্ধান না মেলার বিষয়টি দুঃখজনক।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, যুবদল নেতা রাসেল হোসেন নিখোঁজের ঘটনায় এলাকাবাসী যশোর-বেনাপোল মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়। রাসেল হোসেনের সন্ধানে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির Read more

করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু Read more

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে ডিও লেটার (আধাসরকারি পত্র) দিয়েছেন Read more

‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’

সোমবারের পত্রিকার প্রধান শিরোনামে বাজেট সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। এবারের বাজেট যে অন্যান্য বছরের চাইতে আলাদা এমন চমকহীন সেই Read more

কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন