দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)।রবিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে বিকল হয়ে পড়ে। তখন সেটি মেরামতের কাজ চলছিল। এসময় দ্রুতগতিতে বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কার ফলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সময় আহত অবস্থায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে সরকারি ওষুধ খেয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা নারীরা
আমতলীতে সরকারি ওষুধ খেয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা নারীরা

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছে। গত ১৬ জুলাই অন্তত Read more

পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে Read more

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন
রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ও কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো Read more

হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও Read more

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন
বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে বিরামপুর উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১,৯৭৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন