দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সদ্যবিদায়ী ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে, গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তাঁর এই নিয়োগ কার্যকর হবে।এদিকে, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে গেছেন। এদিন তাঁর চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ আগস্ট তাঁকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

হামলার অভিযোগ অস্বীকার করে ভারতের ওপরই দায় দিলো রেজিস্ট্যান্স ফ্রন্ট
হামলার অভিযোগ অস্বীকার করে ভারতের ওপরই দায় দিলো রেজিস্ট্যান্স ফ্রন্ট

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ Read more

কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার
ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩৪৪ জন। এর মধ্য দিয়ে টানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন