বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) কুমিল্লা-৪ এর সাবেক সাংসদ ইঞ্জিঃ মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন থেকে শুরু হয়ে দেবিদ্বার সদরে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি রুবেল চত্বরে এসে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা ‘দিল্লী গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’ সহ আরো বিভিন্ন স্লোগান তুলে।বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী। তিনি বলেন, ‘আমার নেতা তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার একজন মহানায়ক। তারেক রহমানের মতো নেতা বাংলাদেশে না থাকলে, বাংলাদেশ একটি নেতাহীন রাষ্ট্রে পরিণত হতো। আমার নেতা তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালিয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই।’এ সময় ব্যারিস্টার রেজবিউল আরো বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যখন আমাদেরকে বলেছিলেন, একটি অদৃশ্য শক্তির সাথে আমাদের যুদ্ধ করতে হতে পারে। আমরা তখন নেতার সেই ইঙ্গিত বুঝি নি। কিছু বামপন্থি ইসলামী দল ও একটি নবগঠিত শিশুদল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা ২৪ কে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সামনে এনে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এসব ষড়যন্ত্র জনগণ আর খাচ্ছে না।’তিনি আরো বলেন, ‘বিএনপি ও জিয়া পরিবার কখনো বাংলাদেশের স্বার্থে আপোষ করে নি। কুচক্রী মহলগুলো তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তারা জ্বলছে। আমি হলফ করে বলতে পারি, দেবিদ্বার উপজেলায় এই শিশু দলের নবগঠিত কমিটিতে কমপক্ষে ৫ জন সক্রিয় আওয়ামী লীগের কর্মী রয়েছে।’তিনি বলেন, ‘আমার বাবা দেবিদ্বারের চারবারের অপরাজিত সংসদ সদস্য। দেবিদ্বারে যত উন্নয়ন হয়েছে, সব আমার বাবা আলহাজ্ব মনজুরুল আহসান মুন্সির হাত ধরে।’এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি যে রাস্তা দিয়ে বাড়িতে যান, যে হাই স্কুলে আপনি পড়াশোনা করেছেন, সবগুলোই আলহাজ্ব মনজুরুল আহসান মুন্সির তৈরী করা। তাই যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদেরকে বলবো আপনার আরেকটু ভালোভাবে ইতিহাস নিয়ে পড়াশোনা করবেন। তারপর আপনাদের বক্তব্যগুলো দিবেন। কেননা আমরা বাংলাদেশকে ধ্বংস করতে চাই না।’সবশেষে ব্যারিস্টার রেজবিউল বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনার পক্ষে শক্তি। আমি এই নবগঠিত দলকে বলতে চাই, আপনাদের দলের নেত্রীরাও তো আপনাদের নেতাদের কাছে সুরক্ষিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। তাই বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন। বিএনপিকে চাইলেই তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।’এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রফেসর সুলতান কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরকার, দেবিদ্বার পৌর বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. নজরুল ইসলাম, প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. হারুন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন রুহুলসহ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ
রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতের এই অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠসহ একটি Read more

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আবারও প্রমাণ করলেন—মানুষের পাশে থাকা তাঁর রাজনৈতিক Read more

ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার
ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানার হাজতে বসে হত্যা মামলার আসামি রক্ষিত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

সারাদেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন