দেশের বাজারে পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।বাণিজ্য সচিব জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহুর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।তিনি আরও বলেন, ট্রেড অ্যান্ড ট‍্যারিফ কমিশন ভোজ‍্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বছরের নতুন বইয়ে মুখরিত কিশোরগঞ্জের স্কুল প্রাঙ্গণ
নতুন বছরের নতুন বইয়ে মুখরিত কিশোরগঞ্জের স্কুল প্রাঙ্গণ

নতুন বছরের প্রথম দিনে কিশোরগঞ্জে সাধারণ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়ে Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক Read more

ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড
ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন