মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সংবাদ পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে সাতটি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের অনেক দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে Read more

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 
সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে Read more

নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি Read more

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি
শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি

পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।উৎসবের আনন্দ ভাগ করে নিতে এপ্রিল ২০২৬-এর বৈশাখী Read more

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ Read more

অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন