রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ (বুধবার) সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনে হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি
তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ Read more

ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি
ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জে শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করে।মঙ্গলবার Read more

৭ জানুয়ারি: নামাজের সময়সূচি
৭ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৩ পৌষ ১৪৩২ বাংলা, ১৭ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে মোকাদ্দাস আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প
এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প

ইউক্রেন সংকট সমাধানে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন