যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবকের গলাকেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের বারান্দীপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত গোলাম রসুল সদর উপজেলার বেনিয়ালি গ্রামের নিছারের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। জানা গেছে, স্থানীয় কয়েকজন গোলাম রসুলকে রক্তাক্ত অবস্থায় জেনারেল হাসপাতালে আনেন। কারা কি কারণে তাকে গলাকেটে হত্যা চেষ্টা করেছে এটা তাদের অজানা। তবে আহত গোলাম রসুলের হাতে থাকা চিরকুটে লেখা ছিল স্থানীয় টুটুলের ছেলে আমিন, তপু ও সজীব তাকে হত্যা চেষ্টা করেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তার কাছ থেকেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি। হাসপাতালের সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান আহমেদ জানান, আহত গোলাম রসুলের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, গোলাম রসুল শহরের প্যারিস রোডের একটি  ফাস্টফুডের দোকান ছিল। ৫ দিন আগে থেকে  তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছে। পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে আসল ঘটনা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এ রায় দেন দেশটির সর্বোচ্চ এই Read more

কোনো দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবে না: শরীফুল আলম
কোনো দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবে না: শরীফুল আলম

কেন্দ্রীয় বিএনপির সংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম বলেছেন, 'শুধুমাত্র স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির Read more

পাচারের পথে পাবনায় ২৪০০ লিটার জ্বালানি জব্দ
পাচারের পথে পাবনায় ২৪০০ লিটার জ্বালানি জব্দ

পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় মোট ২ হাজার ৪০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন আটক করেছেন স্থানীয়রা। পরে Read more

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Read more

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর Read more

জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন