কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ‘নল বড়শি’ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বর্ষা ও শরৎকালে স্থানীয়রা জলাশয়ের ধারে সারি সারি নল বড়শি বসিয়ে মাছ শিকার করতেন।নল বড়শি সাধারণত শুকনো পাটখড়ি বা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হতো। এক প্রান্ত মাটিতে গেঁথে, অন্য প্রান্তে সুতা বা বড়শি বাঁধা থাকত। শোল, বোয়াল, টাকি বা আইড় মাছ ধরার জন্য এটি ছিল সহজ ও সাশ্রয়ী পদ্ধতি।স্থানীয়রা জানান, বর্তমানে ডোবা, নালা ও খাল বিল না থাকায় নল বড়শি প্রায় বিলুপ্ত। ফুলবাড়ীর ধরলা, বারোমাসিয়া ও নীলকমল নদীর কিছু ছোট জলাশয়ে এখনো এর ব্যবহার আছে, তবে আগের মতো মাছ পাওয়া যায় না।মাছ ব্যবসায়ী আজিবর রহমান বলেন, “সারারাত বসিয়ে বর্শি তুললে আগে দিনে ২০০ গ্রাম মাছ পাওয়া যেত, এখন কখনো একটিও মাছ জোটে না। নেট জাল ছাড়া সংসার চলে না।”স্থানীয় কৃষক ও প্রজন্মের বয়স্করা শৈশবে নল বড়শি দিয়ে মাছ শিকারের স্মৃতি মনে করে। ধীরেন্দ্র নাথ রায় বলেন, “আগে নল বড়শি দিয়ে প্রচুর মাছ ধরতাম, এখন খাল-বিল নেই, নল বড়শিও ইতিহাসের সাক্ষী।”গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র নল বড়শি আজ বিলুপ্তির পথে, যা নতুন প্রজন্ম প্রায় দেখেইনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ
ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি Read more

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন জি
আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন জি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জির শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ Read more

নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার
নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার

নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন