ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে তার অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমাইয়া আক্তার (২২) এবং তার ছেলে হুজাইফা (৫)।পারিবারিক সূত্র জানায়, সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজারিয়ান ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল। তিনি ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের রমজান খানের মেয়ে। ২০২০ সালে সুমাইয়ার বিয়ে হয় পূর্বকান্দি গ্রামের মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সির সঙ্গে।স্থানীয়রা জানান, রমজান কয়েক বছর সিঙ্গাপুরে প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর আবার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের খবর প্রতিবেশীরা শুনেছেন।নিহতের শ্বশুর মোতালেব মুন্সি দাবি করেন, ছেলে ও পুত্রবধূর মধ্যে সম্পর্ক ভালোই ছিল। তবে প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘শিশুটিকে গলাকাটা অবস্থায় কম্বল প্যাঁচানো মৃত অবস্থায় পাওয়া যায় এবং মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।’সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। একসঙ্গে মা ও শিশুর মৃত্যুতে পরিবার, স্বজন এবং প্রতিবেশীরা ভেঙে পড়েছেন। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৪১ জন Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন