ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক রকেট আঘাত হানে।কিরকুক বিমান বন্দরের প্রায় অর্ধেক অংশ সামরিক কাজে ব্যবহৃত হয়। এই বিমান বন্দর এলাকায় ইরাকের সামরিক বাহিনীর ঘাঁটি, ফেডারেল পুলিশের কার্যালয় এবং ইরাকের সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠী হাশেদ আল শাবির দপ্তর আছে।ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার কিরকুক বিমানবন্দরে দুটি এবং কিরকুক শহরের উরুবা এলাকার একটি বাড়িতে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। বাড়িতে যেটি আঘাত হেনেছে, সেটিতে কোনো প্রাণহানি ঘটেনি। কারণ তখন বাড়িটিতে কেউ ছিলেন না।আর বিমান বন্দরে যে দু’টি রকেট আঘাত হেনেছে, সেটির মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। অপরটি বিস্ফোরণের ফলে ২ জন আহত হয়েছেন, তবে সেই আঘাত গুরুতর নয়।বিমানবন্দরের যে অংশটি বেসামরিক বিমান ও যাত্রীদের জন্য নির্দিষ্ট, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।ইরাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থাপনায় রকেট হামলা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব রকেট হামলার জন্য দায়ী ইরান বা ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো। তবে এবারের রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।ফলে কারা হামলা করেছে— এখনও অস্পষ্ট এবং কী উদ্দেশে এই হামলা হয়েছে— তা ও এখনও অজানা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন Read more

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১

এইচএসসি পরীক্ষার সময়সূচি রাত ৩টায় পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী
আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩০০ ভ্যানচালকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার Read more

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ৩ দিনের সফরে রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন