ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকদের।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া সাতটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।বিআইডব্লিউটিসি-র দৌলত‌দিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন সময়ের কণ্ঠস্বরকে জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

সহকর্মী ঈর্ষা করলে যা করবেন
সহকর্মী ঈর্ষা করলে যা করবেন

যারা কর্মজীবী, তারা দিনের সবচেয়ে বড় সময় কাটান অফিসে। সেখানে অন্যদের সঙ্গে সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই একজন কর্মীর Read more

ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান
ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন