নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে। ডা. রাজীব আহমেদ চৌধুরী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের এক জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, মারা যাওয়া ব্যক্তি সকালে হাসপাতালে ভর্তি হন। দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার পর সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নোয়াখালীতে মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কিট সল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা সম্ভব হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় সন্ধ্যা ৬টার পর বিপণিবিতান বন্ধের নির্দেশনা উপেক্ষিত
সাতকানিয়ায় সন্ধ্যা ৬টার পর বিপণিবিতান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় তা কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্ধারিত Read more

রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।বৃহস্পতিবার Read more

কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু
কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশ হেফাজতে শেখ জুয়েল (৪৫) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর Read more

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় Read more

পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পীরগাছা Read more

বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন