মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর বা কুদৃষ্টি পড়তে পারে। এটি বদনজর শুধু মানুষের দৃষ্টিকোণ থেকে হয় না বরং বদজিন থেকেও  হতে পারে। মূলত মানুষের কুদৃষ্টিই বদনজরের প্রধান কারণ। সাধারণত শিশুদের এই সমস্যায় বেশি আক্রান্ত হতে দেখা যায়, তবে বড়রাও এই থেকে মুক্ত নয়। তাই প্রতিটি মুসলিমের উচিত বদনজর থেকে রক্ষা পেতে নিয়মিত কুরআনি আমল ও দোয়া করা।বদনজর থেকে রক্ষার কুরআনি আমলবদনজর এড়াতে নিয়মিত নিম্নলিখিত কুরআনি আমলগুলো করা যেতে পারে। নিয়মিত এই আমলগুলো পালন করলে আল্লাহ তাআলা বদনজর থেকে রক্ষা করবেন। তাহলো—১। প্রতিদিন সুরা ফাতিহা পড়া২। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া (সুরা বাকারা, আয়াত ২৫৫)৩। ফজর ও মাগরিবের পর সুরা বাকারার শেষের দুই আয়াত পড়া (২৮৫ ও ২৮৬)৪। প্রত্যেক ফরজ নামাজের পর সুরা ইখলাস পড়া৫। প্রত্যেক ফরজ নামাজের পর সুরা ফালাক পড়া৬। প্রত্যেক ফরজ নামাজের পর সুরা নাস পড়াএই আমলগুলো প্রতিদিন নিয়মিত পড়া আল্লাহর কাছ থেকে নিরাপত্তা দেবে এবং বদনজরের ক্ষতি থেকে মুক্তি দেবে।বদনজর থেকে বাঁচার দোয়া:যারা বদনজরে আক্রান্ত, তাদের জন্য ঝাঁড়-ফুক করার সময় নিম্নলিখিত দোয়া পাঠ করা যায়। তাহলো—بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ اللهِ أرْقِيْكَউচ্চারণ: ‘বিসমিল্লাহি আরক্বিকা মিং কুল্লি শাইয়িন ইয়ুজিকা ওয়া মিন সাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক্বিকা।অর্থ: ‘আল্লাহর নামে কষ্ট দানকারীর সব অনিষ্টতা থেকে তোমাকে ঝাঁড়-ফুক করছি। হিংসুক ব্যক্তির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে তোমাকে ঝাঁড়-ফুক করছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন।’ (মুসলিম ২১৮৬, তিরমিজি ৯৭২, ইবনু মাজাহ ৩৫২৩, মিশকাত ১৫৩৪)أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍউচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতিন।অর্থ: ‘আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের মাধ্যমে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিষধর প্রাণীর ও বদনজরকারীর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি।’ (বুখারি ৩১৩২)بِسْمِ اللهِ يُبْرِيْكَ ومِنْ كُلِّ داَءٍ يَشْفِيْكَ، ومِنْ شَرِّ حاِسِدٍ إذاَ حَسَدَ، وَمِنْ شَرِّ كُلِّ ذِيْ عَيْنٍউচ্চারণ: বিসমিল্লাহি ইউবরিকা ওয়া মিন কুল্লি দাঈন ইয়াশফিকা, ওয়া মিন শাররি হাসাদিন ইজা হাসাদা, ওয়া মিন শাররি কুল্লি জি আইনিন।অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, তিনি তোমাকে মুক্ত করুন, প্রত্যেক অসুখ থেকে আরোগ্য দান করুন, প্রত্যেক হিংসুকের হিংসা এবং প্রত্যেক বদনজরের অনিষ্ট থেকে মুক্ত করুন।’আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই কুরআনি আমলগুলো নিয়মিত আদায় করার তাওফিক দান করুন, যাতে তারা বদনজর ও কুদৃষ্টির ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারে। পাশাপাশি যারা ইতিমধ্যেই বদনজরে আক্রান্ত, তাদেরকে এই উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক
চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক

চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত Read more

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর মঞ্চ ও মেলার মাঠ পরিদর্শন করলেন ডিসি
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর মঞ্চ ও মেলার মাঠ পরিদর্শন করলেন ডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চ ও সরকারী নজরুল একাডেমী মাঠে তিনদিন Read more

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার Read more

ফ্রান্সে হেফাজতে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ২ পুলিশ সদস্য আটক
ফ্রান্সে হেফাজতে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ২ পুলিশ সদস্য আটক

ফ্রান্সে হেফাজতে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই ফরাসি পুলিশ সদস্যকে আটক এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন