ঝালকাঠির রাজাপুরে ৫’শত টাকায় বাজি ধরে খালে ১’শত ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজারে এ ঘটনা ঘটে।  বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ী এলাকার আনসার মোল্লার ছেলে। স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে একবস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে বাবুল মোল্লার শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫’শত টাকার বিনিময়ে খালে নেমে ১’শত ডুব দেয়ার বাজি ধরে খালি গায়ে খালে নেমে একটানা ১’শত ১২ ডুব দেয়। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক। এক পর্যায়ে ১শ’ ডুব দেয়া শেষ হলে তিনি খালের পাড়ে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এ সময় স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেয়ার পরেও তার অবস্থা অবনতি হতে থাকে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি
৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে। ৩০ জুন প্রকাশিত Read more

বকশীগঞ্জে নাশকতা মামলায় আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
বকশীগঞ্জে নাশকতা মামলায় আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় মোশারফ হোসেন মিরাজ (৩৩) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৩ টার দিকে Read more

দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’
দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও Read more

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন Read more

সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে
সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া Read more

দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থানের এই জনপদে ধর্মীয় উৎসব মানেই বাড়তি সতর্কতা। আর সেই দায়িত্ব এবারও কাঁধে তুলে নিয়েছে বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন