কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি (সেননগর সরকার বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে মো. সোহাগ রানা (৩০)।পুলিশ জানায়, সোহাগ রানা দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীন-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এএসআই রাসেল মিয়া, সোহরাব হোসেন ও কনস্টেবল উত্তম কুমার রায় অংশ নেন।এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, “গ্রেপ্তার সোহাগ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

সরকার দাবি না মানলে ১২ আগস্ট (সোমবার) ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক Read more

ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!
ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!

বাঁশখালীতে সড়কের কার্পেটিং কাজের সপ্তাহ না যেতেই হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ Read more

আটক অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালায় ইসরায়েলি বাহিনী
আটক অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালায় ইসরায়েলি বাহিনী

সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনী ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ করেছে বলে অভিযোগ করেছেন গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য Read more

উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ
উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইনানী চেংছড়ি সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন