চাকরি ছেড়ে এক হাতে ফ্লাস্ক, আরেক হাতে কাপে করে কফি বিক্রি তবে সেটাই এখন তার পরিবারে আলো জ্বালাচ্ছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. মোস্তাক আহামেদ ছেলে মো. রিফাত বর্তমানে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় ভাড়া বাসায় থেকে এই ভ্রাম্যমাণ কফি ব্যবসা চালাচ্ছেন। মাসে তার আয় প্রায় ৫০ হাজার টাকা, আর এই আয়ে চলছে ৭ সদস্যের পরিবারের সংসার। যার মধ্যে রয়েছে একটি ৫ বছর বয়সী সন্তান।২০২১ সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে অনার্স শেষ করা রিফাত এক সময় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে সেখানে সময় আর আয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। নিজের কিছু করার আগ্রহ থেকেই সিদ্ধান্ত নেন, চাকরি নয় নিজের ব্যবসা করবেন।দোকান নয়, তিনি কফির ফ্লাস্ক ও কাপ নিয়ে রাস্তায় রাস্তায়, অফিস বাসা চৌরাস্তা ঘুরে ঘুরে বিক্রি করতে থাকেন কফি। তবে শুরুটা সহজ ছিল না। আশপাশের অনেকে বাঁকা চোখে তাকিয়েছেন, কেউ কেউ খোঁচাও দিয়েছেন।রিফাত বলেন, আমি একটি পোশাক কারখানায় চাকরি করতাম তখন বসের কথা শুনা লাগতো। আমি একটা সময় উদ্যোগ নেই আমি নিজেই কিছু একটা করব। প্রথমে অনেকেই হাসাহাসি করত। বন্ধু ও প্রতিবেশীরা বলত চাকরি ছেড়ে ফ্লাস্ক নিয়ে ঘুরিস? কিন্তু আমি জানতাম, আমি সৎভাবে কাজ করছি। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে গেছি। এখন সবাই কদর করে।তিনি আরও বলেন, আমার বাবা মা সংসারের খরচ চাল, দুধ, ভাড়া সবই এই কফি বিক্রির টাকায় চলে। কষ্ট আছি তবুও শান্তি অনেক বেশি।নিয়মিত কফি ক্রেতা সুজন মিয়া বলেন, রিফাত ভাইয়ের কফি যেমন টেস্টি, তেমনি উনার ব্যবহার খুব ভালো। এই এলাকায় এমন আন্তরিক মানুষ খুব কম। ওনার গল্পটা আমাদের মতো তরুণদের জন্য অনুপ্রেরণা।রিফাত প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা আর সাহস থাকলে ছোট পুঁজিতেও সফল হওয়া যায়। তিনি শুধু একজন কফি বিক্রেতা নন একজন সাহসী উদ্যোক্তা, একজন সংগ্রামী পিতা, একজন অনুপ্রেরণাদায়ী মানুষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ ঘন্টা পর উদ্ধার হল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক
১২ ঘন্টা পর উদ্ধার হল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক

অবশেষে ১২ ঘন্টা পর পুলিশ উদ্ধার করল নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে। রোববার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার Read more

নাইক্ষ্যংছড়িতে ঝর্না দেখতে গিয়ে পর্যটক নিখোঁজ
নাইক্ষ্যংছড়িতে ঝর্না দেখতে গিয়ে পর্যটক নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে হঠাৎ তলিয়ে গিয়ে মেহরাব হোসাইন (১৯) নামের এক যুবক Read more

দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের Read more

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানতোলা Read more

চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ  যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা না পেয়ে সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৪ Read more

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নুরুল আমিন প্রকাশ পুতিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন