বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। আর এই সময়ে ঘটে গেল অনাকাঙ্খিত এক ঘটনা। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আর্থিক জটিলতার কারণে তারা বিপিএলে অংশ নিতে আগ্রহী নন। এমন সমস্যায় পড়ে অবশেষে দলটির মালিকানা বুঝে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ কোম্পানিকে দল দেয়া নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা–ও দেয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে বিপিএলের কর্মকর্তারা এরই মধ্যে দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সাথে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।জানা গেছে, চট্টগ্রাম রয়্যালসের বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না। এরই মধ্যে য়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার পল স্টার্লিং ও শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকভেলা। এদিকে শুরুতে চট্টগ্রাম প্রধান কোচ হিসেবে মমিনুল হকের নাম ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার কোচ জাস্টিন মাইলস ক্যাম্পকে দায়িত্ব দেয়ার কথা জানায়। তবে বিপিএল শুরুর একদিন আগেও কোচ ক্যাম্প বাংলাদেশে আসেননি।  তবে বিসিবি সূত্রে জানা গেছে, এরই মধ্যে বন্দর নগরীর দলটির স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ও কোচ ভেড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। প্রসঙ্গত, শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড: নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোকেই অধিকাংশ সময় শরণার্থীদের বোঝা বহন করতে হচ্ছে। এটি মোটেও উচিত নয় এবং বিষয়টি Read more

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় ৩৫ জন গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় ৩৫ জন গ্রেফতার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে আমিরাতের পুলিশ। গতকাল  দেশটির  রাজধানী Read more

গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করার বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা জানিয়েছেন Read more

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার Read more

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। আর এ মহাড়নে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন