ভোরের ঘড়িতে তখন ছয়টা বাজে। দিনের আলো আসার কথা থাকলেও দিনাজপুর যেন আলো পেতে দেরি করছে। চারদিক ঘন কুয়াশায় মোড়ানো। রাস্তার ধারের গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা চলন্ত মানুষের অবয়ব সবই যেন অস্পষ্ট রেখায় আঁকা কোনো দৃশ্য। হিমেল বাতাস শরীর ছুঁয়ে দিলে বোঝা যায়, শীত আজ আর নরম নয় সে কঠোর হয়ে উঠেছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কুয়াশা কিছুটা পাতলা হলেও ঠান্ডার চাপ ছিল স্পষ্ট। সকালের সড়কগুলো ছিল অস্বাভাবিকভাবে নীরব। যেখানে প্রতিদিন মানুষের ব্যস্ত পদচারণা থাকে, সেখানে আজ শূন্যতা। অনেক দোকান সময়মতো খোলেনি। হাটবাজারে ক্রেতা কম, রিকশাগুলো দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। যারা বাইরে বের হয়েছেন, তারা শরীর ঢেকে রেখেছেন মোটা চাদর, গলায় মাফলার, মাথায় টুপি। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে।এই ঠান্ডা সবচেয়ে বেশি ভোগাচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের। কাজের প্রয়োজন থাকলেও ভোরের শীতে ঘর ছাড়তে কষ্ট হচ্ছে। আয় কমে যাওয়ার আশঙ্কা ভর করছে অনেকের মনে।খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের উত্তর কাচিনিয়া এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, “ভোরে ঠান্ডা এতটাই তীব্র থাকে যে বাইরে বের হতে মন চায় না। কিন্তু কাজ না করলে সংসার চলে না এই দ্বন্দ্বেই দিন শুরু হয়।একই উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান ও ইসমাইল হোসেন জানান, কুয়াশা আর হিমেল বাতাসের কারণে সকালের কাজ শুরু করতেই দেরি হচ্ছে। এতে কৃষিকাজের গতি কমে যাচ্ছে।আবহাওয়ার পরিস্থিতি নিয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলে শীত ধীরে ধীরে তীব্র হচ্ছে। আগামী কয়েকদিন রাত ও ভোরে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহ সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে।দিনাজপুরের এই সকাল শুধু আবহাওয়ার খবর নয়। এটি অপেক্ষার গল্প, সহ্যশক্তির গল্প। কুয়াশার ভেতর দিয়ে জীবনের চাকা ঘোরানোর নিরব চেষ্টা। শীতের কামড়ের মধ্যেও মানুষ আশায় থাকে সূর্যের উষ্ণ আলো একসময় ঠিকই কুয়াশা ভেদ করে আসবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা
মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৬ এপ্রিল) Read more

ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরাহ পালন করার উদ্দেশ্যে রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন।এ Read more

এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০দিন পর থানায় মামলা
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০দিন পর থানায় মামলা

জয়পুরহাটে রিক্স চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবিবার (২৯ এপিল) দুপুরে জয়পুরহাট Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু

শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক বাধার কারণে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হওয়া এক নবজাতক অক্সিজেনবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ Read more

এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো
এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন