মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক ও সহকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিল হাইওয়ে পুলিশ ও গজারিয়া থানা পুলিশের দুটি টহল যান। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুটি গাড়িতে আঘাত হানে। সংঘর্ষের ফলে পুলিশের উভয় গাড়ি উল্টে গিয়ে সড়কের ওপর পড়ে থাকে।এ ঘটনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব এবং কনস্টেবল নয়ন আহত হন। পরে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। সংঘর্ষের কারণে ঢাকামুখী লেনে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।গজারিয়া থানার উপপরিদর্শক রুবেল সিকদার জানান, সড়কের পাশে অবস্থানরত পুলিশের দুটি টহল গাড়িকে কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়, এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায় এবং দুই পুলিশ সদস্য আহত হন।ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পরপরই যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক ও সহকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিল হাইওয়ে পুলিশ ও গজারিয়া থানা পুলিশের দুটি টহল যান। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুটি গাড়িতে আঘাত হানে। সংঘর্ষের ফলে পুলিশের উভয় গাড়ি উল্টে গিয়ে সড়কের ওপর পড়ে থাকে।এ ঘটনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব এবং কনস্টেবল নয়ন আহত হন। পরে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। সংঘর্ষের কারণে ঢাকামুখী লেনে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।গজারিয়া থানার উপপরিদর্শক রুবেল সিকদার জানান, সড়কের পাশে অবস্থানরত পুলিশের দুটি টহল গাড়িকে কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়, এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায় এবং দুই পুলিশ সদস্য আহত হন।ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পরপরই যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের মধ্যকার নানা ঘটনা নিয়ে পরিস্থিতি Read more

ভোলা-বরিশাল স্পিডবোট চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
ভোলা-বরিশাল স্পিডবোট চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

ভাড়া বৃদ্ধির দাবীতে গেল ৩ দিন ধরে ভোলা-বরিশাল ও ভোলা-লাহারহাট নৌ-রুটে চলাচল করা স্পিডবোট চালকরা ধর্মঘট পালন করছেন। এতে ভোগান্তিতে Read more

গাজায় দুই বছরে ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল
গাজায় দুই বছরে ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলের এই নৃশংস গণহত্যার ২ বছর পূর্ণ হবে Read more

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই Read more

সাঘাটায় সিজুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার ওসিসহ ১৫ জনের নামে মামলা
সাঘাটায় সিজুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার ওসিসহ ১৫ জনের নামে মামলা

গাইবান্ধার সাঘাটায় কলেজ ছাত্র সিজু মিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় সাঘাটা থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন