নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। ফলে যানবাহন সংকটে শহরের সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল, খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ পথচারীদের এই পথে হেঁটে যেতে দেখা গেছে। অনেকে চেষ্টা করছেন বাইক ভাড়া করে গন্তব্যে যেতে। কেউ কেউ সিএনজি ব্যবহার করছেন। তবে এসব যানবাহনের সংখ্যা খুবই সীমিত।আরও দেখা গেছে, যানবাহনের অভাবে অনেকে লাগেজ সঙ্গে নিয়েই পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। কোনো কোনো প্রবাসী গাড়ি না পেয়ে মালামাল মাথায় তুলে হাঁটা ধরেছেন। গাড়ি না পেয়ে কেউ কেউ ছোট বাচ্চাসহ হেঁটে রওনা হয়েছেন।  সিনথিয়া রহমান নামে এক যাত্রী বিমানবন্দর মোড়ে ঢাকা পোস্টকে বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে এলাম। এখানে নেমে এখন আর মহাখালী যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। রাস্তায় কোনো বাস নেই। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল। ভাবিনি এতটা খারাপ অবস্থা হবে। মাথায় মালামাল নিয়ে হাঁটতে থাকা ফিরোজ বলেন, নরসিংদী যাব কিন্তু কোনো বাস খুঁজে পাচ্ছি না। বিমানবন্দরের সামনে দেখলাম সব বাস রিজার্ভ করা। আপাতত হেঁটে সামনে যাচ্ছি। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ভোগান্তি তো হচ্ছেই, না হলে তো আর মালামাল মাথায় নিয়ে যেতে হতো না। এদিকে বেলা ১২টায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত কঠোর পরিশ্রমে এটি প্রস্তুত করেছেন শ্রমিকরা। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ও গুলিবিদ্ধ Read more

মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি
মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর Read more

ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল
ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।শনিবার Read more

কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর
কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর

কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি থাকলেও বিশ্বের শীর্ষ সমুদ্রবন্দরগুলোর তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। যুক্তরাজ্যের শিপিং–বিষয়ক শতবর্ষ প্রাচীন প্রকাশনা লয়েডস লিস্ট Read more

আমরা কখনো হার মানি না : গিল
আমরা কখনো হার মানি না : গিল

মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয়ে ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের সঙ্গে ২–২ সমতায় সিরিজ শেষ করেছে ভারত। তীব্র নাটকীয়তায় ঠাসা পাঁচ Read more

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন