রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্মে অতিষ্ট রোগী এবং তাদের স্বজনরা। জানা গেছে, আগে তুলনামূলকভাবে এ চক্র কম থাকলেও গত দুই মাস থেকে দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। ক্লিনিক ও প্যাথলজির দালালদের কারণে রোগীদের ছোট কোন পরীক্ষা-নিরীক্ষার জন্যও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দালালের বিষয়ে কোন প্রকার বড় পদক্ষেপ না নেওয়ায় আজ পুরো স্বাস্থ্য কমপ্লেক্স  দালালদের দখলে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু কিছু কক্ষে সার্বক্ষণী দালালরা বসে থাকে এবং রোগীদের অল্প টাকায় ভালো পরীক্ষা নিরীক্ষার কথা বলে নিয়ে গিয়ে পরীক্ষা শেষে বেশি টাকা আদায় করে। এ সকল কাজের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা জড়িত।এদিকে গত ১৫ অক্টোবর সাবিত্রী (৯০) নামে একজন সেবা গ্রহিতা বুকের ব্যাথা নিয়ে উপজেলার আড়ানি থেকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে ইসিজি করার পরামর্শ দেন। পরে এক ডায়াগনস্টিক সেন্টারের এক প্রতিনিধি’র  খপ্পরে পড়ে তিনি সঠিক চিকিৎসা না পেয়েই মৃত্যু বরণ করেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর গত ২৮ নভেম্বর পুঠিয়া রাজবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নেবার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাফলতির কারণে মৃত্যু হয়।  বিষয়টি হাসপাতাল স্টোর কিপার এর গাফিলতিতেই এমন ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় হাসপাতাল কর্তৃপক্ষের ও স্থানীয়দের মধ্যে ব্যাপক গোলমাল সৃষ্টি হয়।চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্লিনিক প্যাথলজি দালালদের বড় সিন্ডিকেট চক্র। কর্তৃপক্ষ যেহেতু এদের বিষয়ে কোন সময় কোন ব্যবস্থা গ্রহণ করেন না এতে আমরাও অনেক উদ্বিগ্ন।  আমরা অনেক সময় ডাক্তারের রুমে গিয়েও দেখি ডাক্তারের রুমে কোন একটা রোগীকে নিয়েই দালালরা ঢুকে আছে! অথচ ডাক্তাররা দালালদের কিছুই বলছে না! এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা জানান, ‘আমি প্রতিনিয়ত পরিদর্শন করি। কিন্তু আমি পরিদর্শনের কিছু আগ মুহূর্তেই ক্লিনিক ও  ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিনিধিগণ আমার পরিদর্শনের খবর জানতে পেরে তারা পালিয়ে যায়। যেহেতু আমি এদের  চিনি না তাই তাদেরকে সনাক্ত করা অসম্ভব হয় না। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সিন্ডিকেট থেকে রক্ষা করার জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে বলে আমি মনে করি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান
যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে মহাসড়কের দুই পাশ 'ক্লিয়ার' অভিযান চালানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বারোবাজার হাইওয়ে থানার ওসির নেতৃত্বে অভিযানটি Read more

পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে ছত্তার Read more

মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় শাড়িসহ জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬) নামের Read more

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড
হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ-এর Read more

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে Read more

গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা
গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা

রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন ঘরের বাসিন্দারা। হঠাৎ গভীর রাতে উঠানে মোরগের ডাক শুনে ধারণা হয়- কেউ হয়তো মুরগি চুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন