কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার (২১ মে) সকালে চকরিয়া রেলস্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায় চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন চকরিয়া  রেলস্টেশনের কাছাকাছি আসলে কয়েকজন পথচারী রাস্তা পারাপার করছে যা আমাদের চোখে ধরা পড়ে। পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমাদের জরুরি কাজ থাকাতে আমরা ট্রেনের রাস্তা দ্রুত পার হই। তবে আমাদের সচেতন হওয়া দরকার। এভাবে ট্রেনের রাস্তা পারাপার হলে ট্রেনের কাটা পড়ে পথচারীদের মৃত্যু হতে পারে। তারা আরো বলেন, আমরা আজ থেকে সচেতন হবো ট্রেন আসলে আমার আর রাস্তা পারাপার করব না। এছাড়া আমরা সকল নাগরিকদেরকে বলব আপনারা ট্রেনের রাস্তা পারাপারের সময় দেখেশুনে পার হবেন। ট্রেনের কাটা পড়ে মৃত্যু হওয়া মানে একটা পরিবারের সারাজীবনের কান্না। চকরিয়া রেলস্টেশন সুপারভাইজার শামসুল আল বলেন, আমরা রেললাইন পারাপার না করার জন্য জনগনকে সচেতন করে থাকি। অনেকে আবার ট্রেনের ছাদে উঠে শুয়ে থাকে ট্রেন চলাচলের সময় গাছের ঢালে ধাক্কা খেয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা সময় রেললাইন পারাপারের ক্ষেতে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।চকরিয়া রেলস্টেশন মাষ্টার সেলিম উদ্দিন বলেন, আমরা সব সময় সতর্ক রয়েছি রেললাইন পারাপারের পথচারীদের ব্যাপারে। আমরা তাদেরকে বুঝার জন্য অনেক সচেতনামূলক প্রচার প্রচারণা করে থাকি। কিন্তু অনেক পথচারী তা মানে না ফলে ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক ট্রেনের যাত্রী বলেন, আমি সব সময় ট্রেনে করে যাতায়াত করে থাকি। যাত্রা পথে অগণিত পথচারী রেল লাইন পারাপার করে থাকে। এছাড়া অনেকে ট্রেন চলাচলের সময় পাথর বা কংকর নিক্ষেপ করে থাকে ফলে ট্রেনে জানালার কাঁচ ভেঙ্গে যাত্রীরা অনেক আঘাত প্রাপ্ত হয়। তাই আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার। রেললাইন পারাপারের সময় আমাদেরকে নিয়মাবলি মেনে চলা দরকার। ফলে আমরা অস্বাভাবিক মৃত্যু থেকে বাঁচতে পারবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা
সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা

একই আঙিনায় মসজিদ ও মন্দির। প্রায় চার দশক ধরে মিলেমিশে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সময়মতো হচ্ছে Read more

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয় মাদক দ্রব্য Read more

গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন