‘এতদিন শুধু দুর্দশা কাঁদিয়েছে, আজ চোখে জল এসেছে আশার আলো দেখে’—এভাবেই প্রতিক্রিয়া জানালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরনিকলা গ্রামের অভিরাম দাস, যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান (ইউএনও) নিজে এসে দাঁড়ালেন তাঁর জরাজীর্ণ ঘরের পাশে।গত ১৪ নভেম্বর ২০২৪ ইং সময়ের কণ্ঠস্বরে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদনে তুলে ধরা হয়, কীভাবে অভিরাম দাস (৬২) ও তাঁর অসুস্থ স্ত্রী শ্যামলী দাস বছরের পর বছর বসবাস করছেন এক টুকরো পলিথিন মোড়ানো ছাউনি ঘরে—যা একটুখানি বৃষ্টিতেই তলিয়ে যায় কাঁদাজলে। মানবেতর জীবন, নেই সরকারি কোনো সহায়তা, এমনকি একটি প্রতিবন্ধী ভাতার কার্ডও নেই।রবিবার (১ লা জুন) দুপুর ১২ ঘটিকায় সরেজমিনে ওই দম্পতির বাড়িতে যান ভূঞাপুরের ইউএনও মো. আবু আবদুল্লাহ খান। তিনি অভিরাম-শ্যামলী দম্পতির খোঁজখবর নেন, তাদের জন্য জরুরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী ও একটি নতুন ঘরের আশ্বাসও দেন।এদিকে উপজেলার ফলদা ইউনিয়নের আগ তেরিল্যা গ্রামের শিহাব উদ্দিনের মানবেতর জীবন যাপনের দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই চোখ পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে শিহাব উদ্দিনের বাড়ি আগতেরিল্যা পরিদর্শনে যান। সরেজমিনে তার বেহাল চিত্র দেখেন এবং তাকে তাৎক্ষণিক খাবার সহায়তা করেন। শিহাব উদ্দিনের সন্তানের পড়ালেখার দায়িত্বও নেন তিনি। তাকে একটি স্থায়ীভাবে আয় রোজগার করার জন্য সহযোগিতা ও একটি ঘর তৈরির উপকরণ সহায়তার আশ্বাস দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম রবি, ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান উপস্থিত ছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘অভিরাম-শ্যামলী দম্পতি এবং শিহাব উদ্দিনের দুর্দশার চিত্র আমরা সরেজমিনে গিয়ে দেখেছি। ইউএনও স্যারের নির্দেশে আমরা দ্রুত তাদের থাকার জন্য টিন বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছি। পাশাপাশি, তাদের জন্য অন্যান্য সহায়তার বিষয়েও কাজ চলছে। আমাদের লক্ষ্য, এই দুটি পরিবার যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।’ইউএনও মো. আবু আবদুল্লাহ খান বলেন, ‘রাষ্ট্রের একেকটি নাগরিক যেন রাষ্ট্রের সন্তান। আর একজন সন্তান যদি জরাজীর্ণ ঘরে কষ্টে দিন কাটায়, তবে সেটি আমাদের সবার জন্য লজ্জার। অভিরাম-শ্যামলী দম্পতি এবং শিহাব উদ্দিনের পরিস্থিতি দেখে আমি নিজের দায়িত্ববোধ থেকে তাদের কাছে এসেছি। শুধু একবার খোঁজ নিয়ে চলে যাওয়া নয়, আমি চাচ্ছি তারা যেন টেকসই সহায়তা পায়। এই মানুষগুলো রাষ্ট্রেরই নাগরিক। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ সহায়তা দিতে।’এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের প্রশাসনের কর্তব্য। কিন্তু আমি চাই, সমাজের সামর্থ্যবান মানুষরাও যেন এই দায়িত্ব ভাগ করে নেয়।এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংবাদিক মাহমুদুল হাসান, ইউ পি সদস্য ছালাম উপস্থিত ছিলেন।অভিরাম দাস এবং শিহাব উদ্দিন কৃতজ্ঞতায় বলেন, ‘অনেকেই আসেন ছবি তুলে যান, কেউ ফিরে তাকান না। ইউএনও স্যারের মতো মানুষই আমাদের শেষ ভরসা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (০৯ Read more

ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের
ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক Read more

শেষ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
শেষ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি টাইগারদের জন্য হয়ে Read more

দক্ষিণ পাকিস্তানে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু
দক্ষিণ পাকিস্তানে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

দক্ষিণ পাকিস্তানের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি দ্রুতগতির ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন