চরম নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত ফরমের মাধ্যমে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। নারায়ণগঞ্জ ৫ (শহর-বন্দর) আসনটির মনোনয়ন ঘিরে বিএনপিতে দীর্ঘদিন ধরেই নানান জল্পনাকল্পনা চলছিলো। বছরের মাঝামাঝিতে এই আসনকে ঘিরে হঠাৎ রাজনীতির ময়দানে সরব হন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। নব্বইয়ের দশকে যুবদলের রাজনীতি থেকে গুটিয়ে নেওয়া মাসুদের এই ‘ফেরা’ নিয়ে জেলাজুড়েই আলোচনার সৃষ্টি হয়। গত ৩ নভেম্বর বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় স্থানও হয় তার। তবে বিপত্তি বাঁধে গত ১৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি ‘নিরাপত্তাজনিত কারণ’ এবং পরিবারের ‘অনিচ্ছার’ কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সংবাদ সম্মেলনের পর আবারও জল্পনা তৈরি হয় নারায়নগঞ্জ ৫ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে। এসময় জোরেশোরে মাঠে নামেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি গণসংযোগ চালাতে থাকেন পুরোদমে। তবে সংবাদ সম্মেলনের মাত্র তিন দিনের মাথায় ‘সমর্থকদের চাপের’ কথা উল্লেখ করে ফের প্রার্থীতার ঘোষণা দেন মাসুদুজ্জামান। এরপর থেকে সমান্তরালে চলতে ওই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা৷ দুজনেই নিজেকে ‘কেন্দ্রের মনোনীত প্রার্থী’ হিসেবে দাবি করতে থাকেন৷ ফলে নেতাকর্মীসহ জনসাধারণের মধ্যেও ছিল বিভ্রান্তি। শেষমেশ দলের মহাসচিব সাক্ষরিত মনোনয়ন ফরম অবশ্য জুটেছে সাবেক তিনবারের সংসদ সদস্য আবুল কালামের ভাগ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই আসনটিতে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় একদিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি, মৃত্যু ছাড়াল ৫৭ হাজার
গাজায় একদিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি, মৃত্যু ছাড়াল ৫৭ হাজার

ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন।শুক্রবার Read more

বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। Read more

নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক Read more

পত্রিকা: ‘ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন’
পত্রিকা: ‘ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন’

আজ বৃহস্পতিবার ঢাকার সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে যুক্তরাজ্য সফরে চ্যাথাম হাউজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য। এছাড়া নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে Read more

ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক
ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনায় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক Read more

পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন