গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেছে।সোমবার (০৭ জুলাই) উপজেলার মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।জানাগেছে, গত মঙ্গলবার (০১ জুলাই) উপজেলার মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক মো: সাঈদুজ্জামান বিদ্যালয়টির দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করে।এই সূত্রধরে (০৭ জুলাই) দুপুরে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদ্যালয় চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়টির দশম শ্রেণির এক ছাত্রী বলেন, গত ০১ জুন আমরা কয়েক জন ছাত্রী শিক্ষক সাঈদুজ্জামানের কাছে অংক প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যাই। তিনি বিদ্যালয়টির দ্বিতীয় তলায় বসে আমাদের অংক করান। এরপর আমিসহ আরো কয়েকজন ছাত্রী চলে আসি। আমাদের এক বন্ধবী একটু পিছনে থাকায় তাকে একা পেয়ে শিক্ষক সাঈদুজ্জামান আমাদের ওই বান্ধবীকে যৌন হয়রানি করে। অন্য এক ছাত্রী বলেন, অংক ক্লাসে শিক্ষক সাঈদুজ্জামান প্রায়ই আমাদের গায়ে হাত দেয়। তাকে একাধিক বার নিষেধ করার পরেও তিনি আমাদের কথা শুনছেন না। আমরা লজ্জায় কারো কাছে বলতেও পারছি না।একই ভাবে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়াও কারণে আকারণে আমাদের গায়ে হাত দিয়ে থাকেন।এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার  কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,সাঈদুজ্জামানের বিরুদ্ধ আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় আমি মৌখিক ভাবে তাকে ছুটি দিয়েছি। এ বিষয়ে আমাদের বিদ্যালয়ের সভাপতি ব্যবস্থা গ্রহন করবেন।আপর দিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।এদিকে শিক্ষক সাঈদুজ্জামান বিদ্যালয়ে না থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে।বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি আমি জানার সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইলকে ঘটনা স্থলে পাঠাই। তিনি ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক সাঈদুজ্জামানকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।তিনি আরো বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগ থাকায় তাকেও সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।এরপর আমরা অধিকতর তদন্ত করে এই শিক্ষকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার Read more

নীলফামারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯
নীলফামারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার (২৩ জুলাই) Read more

স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি। গতকাল মঙ্গলবার (১৬ Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর Read more

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। ঢাবির মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন তিনি। বর্তমানে, ঢাকা Read more

সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন