বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিজিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মারিশ্যা জোন কমান্ডার ও সহকারী পরিচালকসহ বি টাইপ একটি অভিযান পরিচালনা করেন মারিশ্যা ইউনিয়নের তুলাবান এলাকায় বৃষকেতু চাকমার বাগানে।উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন গোল কাঠগুলো ১৪২.৭৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২,৮৫,৫২০/- (দুই লক্ষ পচাশি হাজার পাঁচশত) টাকা।আটককৃত অবৈধ কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক স্টেশন, মারিশ্যা অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেন আন্দোলনরত শিক্ষকরা
বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেন আন্দোলনরত শিক্ষকরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন পঞ্চম দিনে গড়াল। ভাতা বৃদ্ধির দাবিতে আজও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ভারতীয় Read more

নিষেধাজ্ঞার ২৫ দিনেও চাল পায়নি তালতলীর জেলেরা
নিষেধাজ্ঞার ২৫ দিনেও চাল পায়নি তালতলীর জেলেরা

সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার ২৫ দিন পার হলেও ভিজিএফের খাদ্যসহায়তা (চাল) পাননি বরগুনার তালতলী উপজেলার ৮ হাজার ৭৯৯ Read more

সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস
সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে দুইপাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন